ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 124
140

বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য গিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমান আজ নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন দীর্ঘ ১৭ বছর পর, কষ্টকর নির্বাসনের জীবন শেষে। আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমাণ তাকে একনজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সংবর্ধনাস্থলে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

তিনি বলেন, ‘বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা আজ ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন। ইনশাআল্লাহ, আমরা আশা করি এ মুহূর্তকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টার করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন বাধাগ্রস্ত করতে পারে। পারতপক্ষে নির্বাচনকে বানচাল করতে পারে, অবশ্যই সেটা দুঃস্বপ্ন। যারা এসব অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

আপডেট সময় : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫