ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 223
241

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বনানী করবস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে ছিলেন। সেসময় দেশে এসে ভাইয়ের জানাজায় অংশ নিতে পারেননি তিনি। আজ প্রথমবারের মতো কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার কোকোর কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং মোনাজাতে অংশ নেন।

এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে—জাফিয়া রহমান ও জাহিয়া রহমান—কে রেখে যান। এছাড়া ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫