চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 132
চট্টগ্রামের তিন আসনে প্রার্থী বদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন তিনটি হলো চট্টগ্রাম ৪, ১০ ও ১১ নম্বর আসন। দলের পক্ষ থেকে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিকেলে প্রার্থী বদলের বিষয়টি জানানো হয়।
এর আগে, চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে তাকে ১০ নম্বর আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে অর্থাৎ বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী করা হয়।
আ.লীগের ষড়যন্ত্র থেমে নেই, সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রেস সচিব
চট্টগ্রাম-১০ আসনে প্রথমবারের মতো বিএনপির মনোনোয়ন পেয়েছেন সাঈদ আল নোমান। তিনি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র।
এছাড়া এর আগে, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল কাজী সালা উদ্দিনকে। তাকে বদল করে এ আসনটিতে মনোনয়ন দেয়া হয়েছে আসলাম চৌধুরীকে।
ট্যাগস :
চট্টগ্রামে























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো