ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে হার এড়াল চেলসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 83
104

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে যেন খুঁজেই পাওয়া গেল না চেলসিকে। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ে হুট করেই আবির্ভুত হলেন এনসো ফার্নান্দেস। ম্যানচেস্টার সিটির জালে গোল করে চেলসিকে এক পয়েন্ট এনে দিলেন আর্জেন্টাইন তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতের ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসির ম্যাচ। ঘরের মাঠে সিটিজেনদের হয়ে একমাত্র গোল করেন টিজানি রেইন্ডার্স।

পরপর দুই ড্রয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল পেপ গার্দিওলার দল। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৩১ পয়েন্ট পাওয়া চেলসির অবস্থান পঞ্চম।

মোস্তাফিজের জাদুতে রংপুরের ‘ব্যাক টু ব্যাক’ জয়

টানা ব্যর্থতা ও মালিকপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় নতুন বছরের প্রথম দিন চাকরি হারান চেলসির প্রধান কোচ মারেস্কা। তাই ইতিহাদে প্রধান কোচ ছাড়াই খেলতে যায় চেলসি। আগের তিন ম্যাচের মত এদিনও তারা জিততে পারেনি।

ম্যাচের শুরুর থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ম্যান সিটি। বেশ কিছু সুযোগ পেলেও জালের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে প্রথমার্ধের শেষ দিকে সেই অপেক্ষার ইতি টানেন রেইন্ডার্স।

৪২ মিনিটে বল এগিয়ে দেওয়া হয়েছিল আর্লিং হলান্ডের উদ্দেশ্যে। তবে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে পেয়ে যান রেইন্ডার্স। ডি-বক্সে ঢুকে জোরাল শটে জাল কাঁপান ডাচ মিডফিল্ডার।

এরপর ব্যবধান বাড়াতে মরিয়া চেষ্টা চালায় সিটি। কিন্তু কাজের কাজ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুইবারের চেষ্টায় বল জালে জড়ান এনসো ফার্নান্দেস। তার শট প্রথম ঠেকিয়ে দিয়েছিলেন সিটি গোলরক্ষক দোন্নারুম্মা। ফিরতি শটে চেলসিকে আনন্দে ভাসান আর্জেন্টাইন তারকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে হার এড়াল চেলসি

আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬