ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বার্তা দিয়ে মোস্তাফিজ পেলেন সুখবর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 156
178

আইপিএল থেকে আকস্মিক বাদ পড়া এবং ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝে নিজেকে নিয়ে চলা সব আলোচনার জবাব দিলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতির মধ্যেও মাঠে নিজের মনোযোগ যে বিন্দুমাত্র টলেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে সেটিই পরিষ্কার করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মোস্তাফিজকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী স্ট্যাটাস দিয়েছেন কাটার মাস্টার। তিনি লিখেছেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)। মাত্র চার শব্দের এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাইরের আলোচনা তাকে স্পর্শ করতে পারছে না। বরাবরের মতোই তিনি তার পারফরম্যান্স দিয়ে মাঠেই সব সমালোচনার উত্তর দিতে চান।

এদিকে আইপিএল থেকে বাদ পড়ার পর নতুন করে সুখবর পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই কাটার মাস্টারকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ পোস্ট দেয়া হয়।

পিএসএলের দেয়া পোস্টে লেখা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।

বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় হলেও সমস্যা নেই: নান্নু

জানা গেছে, পিএসএলে খেলতে ইতিমধ্যে ড্রাফটে নাম লিখেয়েছেন বাংলাদেশি এই তারকা পেসার।

এর আগে, আইপিএল-এর আসন্ন মৌসুমের স্কোয়াড থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

তবে মোস্তাফিজকে বাদ দেয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মনে জায়গা নিয়েছে বিভিন্ন প্রশ্ন। তাদের মতে, একজনকে নিরাপত্তা না দিতে পারা ভারত ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে’ পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিবে কিভাবে?

এরপর নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেয় বিসিবি। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো মেইলের কোনো জবাব দেয়নি আইসিসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন বার্তা দিয়ে মোস্তাফিজ পেলেন সুখবর

আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬