ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আর্সেনালের বিপক্ষে লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 92
104

গত নভেম্বরে অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে অপ্রত্যাশিত ৪-১ গোলে ম্যাচ হারে লিভারপুর। চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে পর অ্যানফিল্ডের সাবেক কোচ স্টিভেন জেরার্ড বলেছিলেন- এটি আরেকটি রক্তক্ষরণ। সব প্রতিযোগিতা মিলিয়ে সে সময় সর্বশেষ ১২ ম্যাচে লিভারপুলের নবম হার ছিল সেটি। এর আগে অল রেডদের এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল সাত দশক আগে, ১৯৫৩-৫৪ মৌসুমে।

লিভারপুল সেই যন্ত্রণাদায়ক সময়ের ধারা রোধ করেছে পরে। ডাচ চ্যাম্পিয়নদের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর থেকে এখন টানা ১০ ম্যাচে অপরাজিত তারা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্নে স্লটের দল গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে।

পিএসএলে ‘হায়দরাবাদ’, মালিকানায় এফকেএস গ্রুপ

টানা পাঁচ ম্যাচ জেতার পর গতরাতে প্রথম পয়েন্ট হারাল আর্সেনাল। মৌসুমে দ্বিতীয়বার লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারাল গানাররা। লিগে দুই দলের প্রথম দেখায় অ‍্যানফিল্ডে ১-০ হেরেছিল মিকেল আর্তেতার দল। অন‍্যদিকে প্রিমিয়ার লিগে টানা তিন ম‍্যাচে ড্র করল লিভারপুল।

ম্যাড়মেড়ে ম্যাচের প্রথমার্ধে আর্সেনাল প্রায় ৬০ শতাংশ বল দখলে রাখে। তবে ৬টি শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে ৩ শটের একটিও লক্ষ্যে ছিল না অতিথিদের। তবে দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে যায় লিভারপুল। প্রায় ৬৫ শতাংশ বল দখলে নিয়ে ৫টি শট নেয় তারা, একটিও ছিল না অন টার্গেটে।

২১ ম‍্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ম‍্যানচেস্টার সিটি ও অ‍্যাস্টন ভিলা। ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার আর্সেনালের বিপক্ষে লিভারপুলের ড্র

আপডেট সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬