ঢাকায় সাফ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
- আপডেট সময় : ০৩:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 67
৮ বছর পর পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপের আসর বাংলাদেশে বসার সম্ভাবনা জেগেছে । সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে বাংলাদেশই। কারণ সাফ কর্তারা ঢাকাকে ভবিষ্যৎ পরিকল্পনার মূল জায়গা হিসেবে দেখছেন। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাফের নির্বাহী কমিটির অনুমোদন পেলেই বিষয়টি নিশ্চিত হবে।
গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত হয়েছিল। তাই এবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোকে লক্ষ্য করা হচ্ছে। এই সময়েই টুর্নামেন্ট আয়োজন করতে চায় সাফ কর্তৃপক্ষ। এ জন্য অপেক্ষায় থাকতে বাফুফের পরবর্তী সভার জন্য।
টানা তৃতীয়বার ব্রিসবেন ফাইনালে সাবালেঙ্কা
বিষয়টি জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, ‘সাফের ভেন্যু আমরা গ্রহণ করব কি না এ বিষয়ে বাফুফের সভা আছে। ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসবে। ট্রফি যাওয়ার পর আমরা সভা করব। সেখানেই সিদ্ধান্ত হবে সাফের আয়োজক আমরা হবো কিনা।’
এদিকে বাংলাদেশে সাফ হওয়া নিয়ে নতুন করে বাড়তি শঙ্কা যোগ হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আর আগের মতো নেই মনে করেন অনেকে। এই অবস্থায় বাংলাদেশে সাফের আয়োজন হলে ভারত খেলবে কিনা তা নিয়েও ধন্দে রয়েছেন ফুটবল সমর্থকরা। আর যদি তাই হয়, তাহলে সাফের ভেন্যু বাংলাদেশ থেকে সরে অন্য দেশে যেতে পারে।


























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো