ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর আফ্রিকা কাপের সেমিফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 55

কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে হারিয়ে ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো।

শুক্রবার রাতে প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর জয় ২-০ ব্যবধানে।

রাবাতে এদিন রেকর্ড ৬৪,১৭৮ জন দর্শক উপস্থিত ছিলেন। শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। সেই চাপের ফল আসে ২৬ মিনিটে।

আশরাফ হাকিমির নেওয়া কর্নারে আইউব এল কাবি হেড করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সুযোগ হাতছাড়া করেননি ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চলতি আসরে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন দিয়াজ।

‘ক্রিকেটে বিশ্বকাপের গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে’

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোয় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়ে মরক্কোই বেশি আক্রমণ শানায়, যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি।

বিরতির পর বলের দখল বাড়ালেও মরক্কোর রক্ষণদেয়াল টপকাতে ব্যর্থ হয় ক্যামেরুন। উল্টো মরক্কোর হয়ে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। আবদে সামাদ এজ্জালজৌলির সেট-পিস থেকে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টে এটি তাঁর প্রথম গোল।

শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মরক্কো। গ্যালারি ভর্তি সমর্থকদের উল্লাসের মধ্য দিয়ে জয় নিশ্চিত করে অ্যাটলাস লায়ন্সরা।

২০০৪ সালের পর এবারই প্রথম আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা নাইজেরিয়া। ১৯৭৬ সালের পর প্রথম শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্বাগতিকরা।

এর আগে প্রথম দল হিসেবে আফকনের সেমিফাইনালে জায়গা করে নেয় সেনেগাল। শুক্রবার রাতে টাঙ্গিয়ারে হওয়া কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে তেরাঙ্গা লায়ন্সরা।

হাড্ডাহাড্ডি এই ম্যাচে সেনেগালের জয়ের নায়ক ইলিমান এনদিয়ায়ে। প্রথমার্ধে তাঁর করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

আগামী বুধবার সেমিফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে মিসর ও আইভরি কোস্টের কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২২ বছর পর আফ্রিকা কাপের সেমিফাইনালে মরক্কো

আপডেট সময় : ০২:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬