দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 64
দক্ষিণ কোরিয়ার একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি বেসামরিক শাসন সাময়িকভাবে স্থগিত করে সামরিক আইন ঘোষণায় সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন
আজ বুধবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে রায় ঘোষণার সময় বিচারক লি জিন-গওয়ান বলেন, ‘হান ডাক-সু সংবিধান ও আইনের শাসন রক্ষায় ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি তার কর্তব্য এবং দায়িত্ব পালনে শেষ পর্যন্ত অবহেলা করেছেন।’
ট্যাগস :
দক্ষিণ
























গণভোট ও জুলাই সনদের বিপক্ষে কাজ করছে বিএনপি: নাহিদ ইসলাম