ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজিকে হারিয়ে চমকে দিল স্পোটিং সিপি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 78

প্রথম ফরাসি ক্লাব হিসেবে ইউরোপীয়ান প্রতিযোগিতায় ৩০০ ম্যাচ খেলার দারুণ মাইলফলকে নাম লিখিয়ে মাঠে নামে প্যারিস সেন্ট জার্মেই। তবে এই বিশেষ ম্যাচটিতে পিএসজি হেরে গেল স্পোর্টিং সিপির কাছে।

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল পর্তুগিজ ক্লাব স্পোটিং সিপি ২-১ গোলে জিতেছে পিএসজির বিপক্ষে। জোড়া গোল করে ক্লাবটির জয়ের নায়ক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইজ সুয়ারেজ। ইউরোপিয়ান প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একবার সমতায় ফিরিয়েছিলেন খাভিচা কাভারাস্কেলিয়া।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় চলতি মৌসুমে পিএসজির এটি দ্বিতীয় হার। সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে স্পোর্তিং।

অপ্রত্যাশিত হারে প্রথমার্ধে ১৫টি শট নেয় পিএসজি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে এবং ৭৮ শতাংশ বল ছিল নিজেদের দখলে। তবে প্যারিসের ক্লাবটি মাঠের নিয়ন্ত্রণ নিতে পারলেও গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।

ম্যান সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বোডো

ভোঁতা আক্রমণের সঙ্গে পিএসজির রক্ষণে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। ৭৪তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন সুয়ারেজ। কর্নারের পর ডি-বক্স থেকে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর ফরাসি চ্যাম্পিয়নদের সমতায় ফেরান খাভারেস্কেলিয়া। এই গোলেরও উৎস কর্নার। ৯০ মিনিটে ফের স্পোর্টিকে এগিয়ে নেন সুয়ারেজ। এবার ডি-বক্স থেকে হেডে ঠিকানা খুঁজে নেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। তারপর ব্যবধান ধরে রেখে বাকি সময় কাটিয়ে দেয় স্বাগতিকরা।

প্রতিযোগিতার অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টটেনহ্যাম হটেম্পার। ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়ে যাওয়ার পর ডমিনিচ সোলাঙ্কের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ ক্লাবটি। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আয়াক্স। কাজাখস্তানের ক্লাব কাইরত আলমাতিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। ডেনমার্কের ক্লাব এফসি কোবেনহেগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। বায়ান লেভারকুজেন ২-০ গোলে হেরেছে গ্রিসের ক্লাব অলিম্পয়াকোসের বিপক্ষে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিএসজিকে হারিয়ে চমকে দিল স্পোটিং সিপি

আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬