ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 94
114

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পিছিয়ে পড়ে সিলেট টাইটান্স। ওপেনার জাকির হাসান ও তিনে নামা আরিফুল ইসলাম দ্রুত ফিরলে চাপে পড়ে দল। সেই চাপ সামলে পারভেজ ইমন ও স্যাম বিলিংস দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে তাদের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ১২ রানের জয়ে ফাইনালের টিকিট কেটেছে রাজশাহী ওয়ারিয়র্স।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় জয়

ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৭ রানে ২ উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন ইমন ও বিলিংস। ইমন ৪৮ রান করেছেন। আর বিলিংসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এই দুজনের বিদায়ের পর চাপে পড়ে সিলেট।

চাপের সময় উইকেটে এসে দারুণ শুরু করেন আফিফ। তবে ১২ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি। শেষদিকে মিরাজ, ওকসরা চেষ্টা করেছেন। তবে সমীকরণ মেলাতে পারেননি।

এর আগে রাজশাহীর হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ফারহান। ২৬ রান করে ফারহান ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিম করেছেন ১৫ বলে ৩২ রান।

দুই ওপেনারের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন উইলিয়ামসন ও নিশাম।

দুজনে মিলে ৭৭ রানের জুটিতে রাজশাহীকে ম্যাচে ফেরান। উইলিয়ামসন করেছেন ৩৮ বলে অপরাজিত ৪৫ রান। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৪ রান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬