ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:১২ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 124
147

দেশের বাজারে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। রোববার থেকে তা ভোক্তাপর্যায়ে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১২ টাকা করা হয়েছে।

১২ ঘণ্টারও কম সময়ে ফের দেশে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস অথবা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ঋণের শর্ত মেনে গত বছরের মার্চ থেকে সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ (Automatic Pricing) পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশে কমে এবং বাড়লে দেশের বাজারেও বৃদ্ধি পায়। প্রতি মাসেই এখন বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। উল্লেখ্য যে, একই পদ্ধতিতে এলপিজি গ্যাসের দাম (LPG Gas Price) প্রতি মাসে নির্ধারণ করে বিইআরসি (BERC)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC) সূত্র জানায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। যার সিংহভাগ অর্থাৎ প্রায় ৭৫ শতাংশই হলো ডিজেল (Diesel)। কৃষি সেচ, গণপরিবহন এবং জেনারেটরে ডিজেলের ব্যাপক ব্যবহার হয় বিধায় এর দাম কমা সরাসরি জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ চাহিদা মেটায় পেট্রোল, অকটেন ও কেরোসিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু

আপডেট সময় : ১২:১৮:১২ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬