রোনালদোর ম্যাচ বয়কটের পরও আল হিলালে বেনজেমা
- আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 253
সব নাটকীয়তা ও প্রতিবাদের পর শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে ঠিকই ক্লাব বদল করলেন করিম বেনজেমা। আল ইত্তিহাদ ছেড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে চুক্তি করেছেন ফরাসি তারকা। সোমবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আল হিলাল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রিয়াদ ভিত্তিক ক্লাবটি লিখেছে, ‘করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।‘
সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) জটিলতায় সোমবার দিনভর আটকে ছিল এই দলবদল। তবে শেষ মুহূর্তে সব বাধা কাটিয়ে নতুন ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা পূরণ হলো ৩৮ বছর বয়সী বেনজেমার।
নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল
আল ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তির মেয়াদ ছিল আর মাত্র ছয় মাস। তবে নতুন চুক্তির প্রস্তাবকে অসম্মানজনক মনে করে তা প্রত্যাখ্যান করেন তিনি। ইএসপিএনের খবর, ওই চুক্তিতে বিনা পারিশ্রমিকে খেলতে হতো বেনজেমাকে।
শেষ পর্যন্ত পিআইএফের উদ্যোগেই ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকাকে আল হিলালে নেওয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন আল নাসরের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে আল নাসরের ম্যাচ খেলতেও নামেননি তিনি।
রোনালদোর অভিযোগ, পিআইএফ আল নাসরের চেয়ে অন্য ক্লাবগুলোকে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে। তবে তাঁর সেই প্রতিবাদও বেনজেমার দলবদল ঠেকাতে পারেনি।
ইউরোপের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও সৌদি আরবে থাকতে চেয়েছিলেন বেনজেমা। ২০৩০ সাল পর্যন্ত তার ইমেজ রাইটস চুক্তিও রয়েছে দেশটিতে।
বেনজেমার বিদায়ের পর আল ইত্তিহাদে তার জায়গায় যোগ দিচ্ছেন মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এল-নেসিরি। একই সঙ্গে ইত্তিহাদ ছেড়ে তুরস্কের ক্লাব ফেনারবাখে যোগ দিচ্ছেন আরেক ফরাসি এন’গোলো কান্তে।
























মাত্র ১০ টাকায় প্রতি কেজি পণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ!