হেরে গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 60
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন।
এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।
দুই আসনেই বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান
আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।
ট্যাগস :
গোলাম পরওয়ার
























৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার