ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার ৪ আসনেই বিএনপি জোটের প্রার্থীরা জয়ী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 58

ভোলা জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি জোটের প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয় লাভ করেছেন।

ভোলা-১ (সদর) আসনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ আসনে বিএনপির হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে বিএনপির মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ এবং ভোলা-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নয়ন জয়লাভ করেছেন।

ভোলা ১ আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি (গরুর গাড়ি প্রতীক ) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার প্রাপ্ত ভোট এক লাখ চার হাজার ৪৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

হেরে গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

ভোলা-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ২১ হাজার পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট।

ভোলা-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি (ফুলকপি) মু. নিজামুল হক নাইম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০।

ভোলা-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ৯০ হাজার পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩১৮ ভোট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোলার ৪ আসনেই বিএনপি জোটের প্রার্থীরা জয়ী

আপডেট সময় : ১২:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬