ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৯৭টি আসনে বিএনপির ২১২, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140
161

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এই ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়।

আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

এর মধ্যেএকক দল হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

ইসি সচিব জানান, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পড়েছে, তাতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। অন্যদিকে ‘না’ এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া, ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।

ইসি সজিব বলেন,‘ আপনাদের কাছে কৌতুহল হবে আমরা কত তাড়াতাড়ি গেজেটটা পাস করবো। পদ্ধতিগতভাবে রিটার্নিং অফিসারদের কাছ থেকে রেজাল্ট শিট আমাদের কাছে আসার পর আমাদের কাছে থাকা বার্তা শিটের সঙ্গে মিলিয়ে দেখবো। রিটার্নিং অফিসাররা সেসব তথ্য আমাদের কাছে হার্ডকপিতে পাঠাবেন।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে এটা পাওয়া শুরু হবে। তাই আমরা যত তাড়াতাড়ি পারি রেজাল্টগুলোর প্রেক্ষিতে গেজেটের ব্যবস্থা করবো। শেষটা কালকের মধ্যে পাওয়া গেলে কালকে। আমাদের দেরি করার যৌক্তিক কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে গেজেটগুলো একত্রে প্রকাশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে। সব কিছু হাতে এলে আমরা কাজ শুরু করবো।’ কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই বলেও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ প্রায় দেড়যুগ পর এতে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট দেন দেশবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৯৭টি আসনে বিএনপির ২১২, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

আপডেট সময় : ০৬:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬