ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাবরের বার্তা

- আপডেট সময় : ০৪:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 89
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচে কাল মাঠে নামছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সাবেকদের বাকযুদ্ধ-তীর্যক মন্তব্যও চলছে বেশ। কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ভিডিও বার্তা দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম।
সতীর্থদের উদ্দেশ্যে বাবরের পরামর্শ, এমন ম্যাচে চাপ ও প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি থাকে, তাই ভালো পারফরম্যান্স করতে হলে খেলোয়াড়দের শান্ত ও মনোযোগী থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় বাবর বলেন,
‘এই ম্যাচগুলো একেবারেই ভিন্ন মাত্রার, আর খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশাও সব সময় অনেক বেশি থাকে।’
নেটোর প্রথম হ্যাটট্রিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি
চাপ সামলানোর বিষয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাবর,
‘এ ধরনের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে শিখেছি, যত বেশি স্বস্তিতে ও মনোযোগ ধরে রাখা যায় এবং বাইরের বিভ্রান্তির বদলে খেলায় মন দেওয়া যায়, তত ভালো পারফরম্যান্স করা সম্ভব।’
ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তর। তবে বিরূপ আবহাওয়ার প্রভাব না পড়লে রোমাঞ্চকর ম্যাচের অপক্ষো পুরোবে সমর্থকদের।
বাবর আজমের মতে, বড় ম্যাচের উত্তেজনা ও চাপ স্বাভাবিক বিষয়, তবে খেলোয়াড়রা যদি চাপমুক্ত থেকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে সেরা পারফরম্যান্স দেওয়া সম্ভব।


























