দীর্ঘমেয়াদি চুক্তিতে সাকাকে ধরে রাখল আর্সেনাল
- আপডেট সময় : ০৩:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 68
দীর্ঘমেয়াদি নতুন চুক্তিতে আর্সেনালের সঙ্গেই থাকছেন বুকায়ো সাকা। ইএসপিএনের খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবে থাকার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংল্যান্ডের এই উইঙ্গার।
আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত। তবে জানুয়ারিতে আলোচনা শুরু হওয়ার পর বৃহস্পতিবার রাতে নতুন শর্তে স্বাক্ষরের কথা জানায় আর্সেনাল।
এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের কাতারেও উঠে এসেছেন সাকা। তাঁর সাপ্তাহিক পারিশ্রমিক এখন ৩ লাখ পাউন্ডের বেশি। এই তালিকায় ওপরে আছেন কেবল আর্লিং হলান্ড, মোহামেদ সালাহ, কাসেমিরো ও ভার্জিল ফন ডাইক।
স্টেডিয়াম নির্মাণে গাজাকে ৬১২ কোটি টাকা দেবে ফিফা
মিকেল আর্তেতার অধীনে আর্সেনালে সবচেয়ে বেশি মিনিট খেলা ফুটবলার সাকা। একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার ২০১৮ সালে প্রথম দলে অভিষেকের পর ২৯৭ ম্যাচে করেছেন ৭৮ গোল।
ক্লাবের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাকা বলেন, ‘আমার ও পরিবারের জন্য এটি বিশেষ মুহূর্ত। এই ক্লাবে যাত্রা চালিয়ে যেতে পেরে ভীষণ আনন্দিত। এখানে সবকিছু জিততে চাই।‘
২০২০ সালের এফএ কাপই এখন পর্যন্ত সাকার একমাত্র শিরোপা ক্লাবটির হয়ে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও কারাবাও কাপে ট্রফি জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই রয়েছে গানাররা।
দলের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সাকা। মার্টিন ওডেগার্ডের অনুপস্থিতিতে মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও পড়েছেন ২৪ বছর বয়সি ফুটবলার।


























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো