ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ–সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় যাবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 69
103

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ ও শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ–সৌদি সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

সংসদে ব্যবসায়ীদের দাপট বাড়ছে, ‘কোণঠাসা’ রাজনীতিকরা?

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম দিনের মতো অফিস শুরু করেন তারেক রহমান। এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ–সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় যাবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬