ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের ফুটবলারদের বেতনভুক্ত করার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 93
120

সারা বিশ্বেই ফুটবলাররা সাধারণত আয় করে থাকেন নিজ নিজ ক্লাব থেকে। জাতীয় দলে তারা খেলেন দেশের জন্য, সম্মানের জন্য। আর ফেডারেশনের পক্ষ থেকে যা বেতন বা সম্মানী পান সেটির সঙ্গে ক্লাবের আয়ের পার্থক্য বিস্তর। বাংলাদেশের মতো দেশে ক্লাব থেকে সে অর্থে মোটা দাগের আয় বেশিরভাগ ফুটবলারের হয় না। সেটি বিচার করেই কি না এবার জাতীয় দলের ফুটবলারদের বেতনভুক্ত করার পরিকল্পনা করেছে সরকার। আজ এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনসহ গতকাল সোমবার সব ফেডারেশনের কর্তাদের সঙ্গে সভা করেন প্রতিমন্ত্রী আমিনুল। আজ মঙ্গলবার কেবল বাফুফের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তিনি। সেখানে বেশ কিছু প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়। যার মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পুরুষ দলের ফুটবলারদের বেতনের আওতায় আনা। সেটি দেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

বাফুফেকে তিনটি স্টেডিয়াম দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশে পুরুষ ফুটবলারদের আগে কোনো বেতন দেওয়া হতো না। তবে ম্যাচ ফি, জাতীয় দলের ক্যাম্প চলাকালীন ফুটবলাররা ২০-২৫ হাজার টাকা করে সম্মানী পেতেন। আর নারী ফুটবলারদের আগে থেকেই বেতন দেওয়া হতো। এবার তারাও সরকারের পক্ষ থেকে বেতন পাবেন। সেক্ষেত্রে ফেডারেশনে এবং সরকার দুই জায়গা থেকে থেকে আফঈদারা বেতন পাবেন।

বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মেয়েদের ফুটবলাররা যেভাবে ভালো পারফর্ম করছে- তাদেরকে উৎসাহিত করতে, পুরুষ ফুটবলারদেরকে উৎসাহিত করতে ইতিমধ্যে আমাদের যে সিদ্ধান্ত আপনারা সকলেই অবগত রয়েছেন। পুরুষ এবং নারী ফুটবলার সবাইকেই আমরা সেই বেতন কাঠামোর ভেতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভেতরে অন্তর্ভুক্ত করব।’

জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বৈঠকে সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলের ফুটবলারদের বেতনভুক্ত করার পরিকল্পনা

আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬