ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে অবতরণ করল ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 247
263

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই রণকৌশলগত শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইসরায়েলে অবতরণ করেছে মার্কিন বিমানবাহিনীর ১২টি অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো অবতরণ করে। মূলত এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সাথে চলমান আলোচনা যদি ব্যর্থ হয়, তবে সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, এটি তারই একটি প্রচ্ছন্ন সংকেত। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতা বৃদ্ধি করে ইরানকে চাপে রাখাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।

কিউবার জলসীমায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

ইসরায়েলি গণমাধ্যম এফ-২২-কে বিশ্বের অন্যতম শক্তিশালী ও আধুনিক যুদ্ধবিমান হিসেবে উল্লেখ করেছে। এই বিমানের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো- এটি অত্যন্ত উন্নতমানের ‘স্টিলথ’ প্রযুক্তিসম্পন্ন, যা শত্রুর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে, শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশনগুলো ধ্বংস করতে এটি অপ্রতিদ্বন্দ্বী, বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসেবে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এই প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইরান এই মোতায়েনকে উস্কানিমূলক হিসেবে দেখলেও, ওয়াশিংটন একে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা বলে দাবি করছে। সূত্র: আনাদোলু

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলে অবতরণ করল ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান

আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬