আয়াতুল্লাহ খামেনির নিহতের দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

- আপডেট সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 167

নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিকের প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইসরাইলি বিমান হামলার পর তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রাঙ্গণে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায়।
এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।
স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
অবিলম্বে ইরানে যুদ্ধবিরতির আহ্বান খেলাফত মজলিসের
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন।
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি। এরআগে চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।
এদিকে ইরানের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় বিপ্লবী গার্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের দীর্ঘদিনের নিরাপত্তা কর্মকর্তা ও ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।























