ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
  • / 84

তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া এটা নতুন কিছু নয় বলেও জানান তিনি। এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারীত্ব বলে বর্ণনা করেছেন আরাগচি। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে।’

সৌদিতে নতুন করে আঘাত হানল মিসাইল, বাংলাদেশিসহ নিহত ২

আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসময় তাকে প্রশ্ন করা হয়, রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে?

এ প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই। কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।’—সূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬