ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:৪৪ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
  • / 69

কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি করে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। পাশাপাশি গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

আহত রাকিবুল শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল। তার বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল নামের ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা।

রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ২

অন্যদিকে হাসপাতালে আহত রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহিদ মিনারের পাশের চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহিদ মিনারের উপরে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। ওই সময় সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ মিনারে রাকিবুল নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। বর্তমানে আহত রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় একটি গুলি বিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

আপডেট সময় : ১১:১৮:৪৪ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬