ফিলিপিনকে ৭-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে জাপান
- আপডেট সময় : ০২:৩১:৫২ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
- / 54
শক্তিশালী জাপানের বিপক্ষে রক্ষণাত্মক মেজাজে খেলার পথ বেছে নিয়েছিল ফিলিপাইন। মুহুর্মুহু আক্রমণের বিপক্ষে নিজেদের জাল প্রায় প্রথমার্ধ অক্ষত রেখেছিলেন ফিলিপাইনের গোলকিপার নিনা মিওলো। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে ডেডলক ভাঙার পর গোলের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠে জাপানের মেয়েরা। সেই উল্লাসে আর বাধ সাধতে পারেনি ফিলিপাইন। শেষ চারে ওঠার লড়াইয়ে হেরেছে বিরাট ব্যবধানে।
রোববার এএফসি উইমেন’স এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়েছে জাপান। খেলার প্রথমার্ধে হয়েছে দুই গোল। বাকি ৫ গোল হয় দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন টোকো কোগা। একবার করে জাল কাঁপিয়েছেন মিনা তানাকা, রেমিনা চিবা, মানাকা মাতসুকুবো, মোমোকো তানিকায়া এবং রিকো উইকি।
ফিনালিসিমা: অনিশ্চয়তার মাঝে চূড়ান্ত প্রস্তাব আর্জেন্টিনার
সেমিফাইনালে জাপান পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে। আগামী মঙ্গলবার নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে চীন। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তর কোরিয়ার সামনে জাপান।






















সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী