ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনালিসিমা: অনিশ্চয়তার মাঝে চূড়ান্ত প্রস্তাব আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
  • / 50

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফিনালিসিমা শুরু হতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে এখনো কাটেনি অনিশ্চয়তা। জটিলটা কাটাতে চূড়ান্ত দুটি প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতার এই আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে।

এরপর নতুন ভেন্যু নির্ধারণ নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ইউয়েফা) এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কনমেবলের মধ্যে দেখা দেয় তীব্র মতবিরোধ। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর এই লড়াইটি এই মাসে মাঠে গড়ানো নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

শিরোপার লড়াই এখনও শেষ হয়নি, জোর দিয়ে বললেন গার্দিওলা

স্পেন ফুটবল ফেডারেশন এবং ইউয়েফা ম্যাচটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কনমেবল এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

জটিলতা নিরসনে আর্জেন্টিনার নতুন প্রস্তাব অনুযায়ী ম্যাচটি ৩১ মার্চ হতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। সেক্ষেত্রে এএফএ’র পছন্দ ইতালি, পর্তুগাল বা ইংল্যান্ডের মতো নিরপেক্ষ কোনো ইউরোপীয় ভেন্যু।

তবে তারিখ পরিবর্তন করে ৩১ মার্চ করা হলে স্পেনের ৩০ মার্চের মিশর ম্যাচ এবং আর্জেন্টিনার ৩১ মার্চের কাতার ম্যাচ বাতিল অথবা স্থগিত করতে হবে। ইউয়েফা এবং কনমেবল এখন এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। আজকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালে পুনরায় চালু হওয়া এই প্রতিযোগিতায় সবশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিনালিসিমা: অনিশ্চয়তার মাঝে চূড়ান্ত প্রস্তাব আর্জেন্টিনার

আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬