চাঁদপুরের এক গ্রামে ৭ জনকে নিয়ে হলো উদযাপন হল ঈদ
- আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 58
সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে প্রতিবছর উদযাপন করা হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে এ বছর দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার রীতিমতো মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে।
সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা আজ মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। মাত্র ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ পড়ানো হয়।
এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে ঈদের চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’
ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।
আগেই ঈদ উদযাপন করা নিয়ে স্থানীয় একজন জানান, এ ঘটনায় অনেকেই অবাক হচ্ছেন। মাইকে ঈদ মোবারক শুনে পাশের গ্রাম থেকেও মানুষ এসে দেখছে, এখানে ঈদের জামাত চলছে।























চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর