ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ৯০০তম গোলের মেইলফলকে মায়ামির বিদায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 86
109

ক্যারিয়ারের এক অবিশ্বাস্য মাইলফলক ৯০০তম গোল। তবুও হাসি ফোটেনি লিওনেল মেসির মুখে। কারণ, সেই ঐতিহাসিক রাতেই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি নাশভিলের সাথে ১-১ গোলে ড্র করে।

প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে নাশভিলের সমীকরণ ছিল সহজ গোলশূন্য ছাড়া যেকোনো ড্র হলেই কোয়ার্টার ফাইনাল। সেটাই দুস্বপ্ন হয়ে ওঠে মায়ামির জন্য।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

ম্যাচের শুরুতেই স্বপ্ন দেখান মেসি। সাত মিনিটে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ক্যারিয়ারের ৯০০তম গোল করেন এই আর্জেন্টাইন মহাতারকা।

স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস, কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাচ্ছিল মায়ামি। কিন্তু ম্যাচের মোড় ঘুরতে শুরু করে প্রথমার্ধের শেষদিকে। চোট পেয়ে মাঠ ছাড়েন সার্জিও রেগুইলন। এরপর ধীরে ধীরে ম্যাচে প্রাধান্য বাড়ায় ন্যাশভিল।

৭৪ মিনিটেডি-বক্সের ভেতরের জটলা থেকে বল পেয়ে সমতা ফেরান ক্রিস্টিয়ান এসপিনোজা। ১-১ ড্র করেও, কোয়ার্টারফাইনালে উঠে যায় নাশভিল। শেষ মুহূর্তে চাপ তৈরি করেও আর গোল পায়নি মায়ামি।

মায়ামির বিদায়ে মেসির ৯০০তম গোলের রাতই হয়ে ওঠে হতাশার। শিরোপা স্বপ্ন ভেঙে রাউন্ড অব ১৬ থেকেই বিদায় নিতে হয় ইন্টার মায়ামিকে। একই রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নও বিদায় নিয়েছে। ফলে এমএলএসের দুই শীর্ষ দলই ছিটকে গেল টুর্নামেন্ট থেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির ৯০০তম গোলের মেইলফলকে মায়ামির বিদায়

আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬