সান্তাহারে রেললাইন মেরামত শেষ, ট্রেন চলাচল শুরু
- আপডেট সময় : ০৩:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 71
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর লাইনচ্যুত ৯টি বগি প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় সরিয়ে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ছাদ ভর্তি মানুষ নিয়ে প্রায় ৫ ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এর আগে বুধবার বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার পর কিছু কোচ নিয়ে ট্রেনটি প্রায় ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় ফিরেছিল।
বগুড়ার সান্তাহারে ঘরমুখো যাত্রীদের নিয়ে দুর্ঘটনায় পড়ে নীলসাগর এক্সপ্রেস। এতে ট্রেনটির নয়টি কোচ লাইনচ্যুত হয় এবং অন্তত ৬৬ জন যাত্রী আহত হন, যা ঈদযাত্রাকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনটি নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। অথচ ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল ভোর ৬টা ৪৫ মিনিটে।
আপাতত ‘ট্রেন বদলে’ গন্তব্যে পৌঁছাবেন উত্তরের যাত্রীরা
সকালে ট্রেনটি প্লাটফর্মে দেওয়ার পর থেকেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে থাকেন। একপর্যায়ে কোচের ভেতর দাঁড়ানোর জায়গাও পূর্ণ হয়ে যায়। এরপর অনেকে বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পুরো ট্রেনের ছাদ যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।
এর আগে গতকাল (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
গতকাল (বুধবার, ১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

























সরকার ক্রেডিট নেওয়ায় ব্যস্ত: জামায়াত আমির