বিরামপুরের ১৫ গ্রামে পালন হচ্ছে ঈদুল ফিতর
- আপডেট সময় : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 50
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দু’টি ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।
আজ (শুক্রবার, ২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠ, খয়েরবাড়ি-মির্জাপুরে জামাত দু’টি অনুষ্ঠিত হয়।
আয়ড়া মাদরাসা মাঠে জামাতের ইমামতি করেন আল আমিন এবং খয়ের বাড়িতে দোলোয়ার হোসেন ইমামতি করেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদ
ঈমাম দেলোয়র হোসেন বলেন, ‘১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘জোতবানি এবং বিনাইল-এই দুইটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ দু’টি জামায়াতের দুই শতাধিক মুসল্লি অংশ নেন।


























সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী