ভিয়েতনাম-সিঙ্গাপুরে আশা দেখছেন জামাল

- আপডেট সময় : ০৪:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 57
এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ ঘরের মাঠে ভারতকে হারিয়েছে। একটিমাত্র জয় বাদে বাকি দুই পয়েন্ট এসেছে দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে। ভারতের বিপক্ষেই তাদের মাটিতে ড্র এবং হংকংয়ের বিপক্ষে আরেকটি অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট। বাছাইয়ে বাংলাদেশের আর সম্ভাবনা নেই। ‘সি’ গ্রুপ থেকে তাই ৩১ মার্চ সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তবুও শেষটি জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। আর অ্যাওয়ে ম্যাচ বলে আগের দুই ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন জামাল ভূঁইয়া।
সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ মার্চ বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। বাংলাদেশ দল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে।
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো ফিফা
এর আগে গতকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা আসন্ন দুই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে যেমন খেলেছিলাম, তেমনই খেলব। ফর্মেশন কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা আজ (গতকাল) সেই অনুশীলনই করব।’
ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে। শক্তিশালী দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করেন কোচ কাবরেরা,
‘সিঙ্গাপুরের আগে ভিয়েতনাম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ২ ম্যাচই ৩ পয়েন্টের জন্য খেলব। যা আমরা সচরাচর করি।’
জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন খানিকটা ইনজুরিতে ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ভালোই মনে করছেন কোচ, ‘সে আমাদের সঙ্গে যাচ্ছে। টেস্টের পজিটিভ ফলাফল এসেছে। তিন-চার দিনের মধ্যে অনুশীলন করবে এবং দেখা যাক ভিয়েতনাম ম্যাচে কতক্ষণ খেলতে পারবে।’

























