সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 53
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন একদল মুসল্লি। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে নারী-পুরুষসহ শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন
জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করার কারণে প্রতিবছরের মতো এবারও একই দিনে ঈদ উদযাপন করা হয়েছে।’
ট্যাগস :
ঈদ





















অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী