লিভারপুল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা সালাহর
- আপডেট সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 61
দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে লিভারপুল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই দিলেন ক্লাবের কিংবদন্তি ফরোয়ার্ড মোহামেদ সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৩ বছর বয়সী এই মিশরীয় তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালের জুনে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ বলেন, ‘দুর্ভাগ্যবশত সেই দিনটি চলে এসেছে। এটি আমার বিদায় বার্তার প্রথম অংশ। আমি এই মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছি।’
গত ডিসেম্বরে সালাহর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। টানা তিন ম্যাচে একাদশের বাইরে থাকায় কোচ আর্নে স্লট ও ক্লাবের সমালোচনা করেছিলেন তিনি। সে সময় দলের খারাপ পারফরম্যান্সের মাঝে তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন সালাহ।
রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
কোচের সঙ্গে সুসম্পর্ক না থাকার আভাসে জানুয়ারির দলবদলে ক্লাব ছাড়ার প্রেক্ষাপটও তৈরি হয়েছিল। তবে শীতকালীন বিরতিতে আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) থেকে ফেরার পর আবারও নিয়মিত একাদশে সুযোগ পান তিনি।
লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে- সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থেকেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে আগাম ঘোষণা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সালাহ। যাতে কোনো অস্পষ্টতা না থাকে।
গত এপ্রিলে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন সালাহ। পরিবর্তিত পরিস্থিতিতে এক বছর আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
ভিডিওবার্তায় সালাহ বলেন, ‘আমি কখনও ভাবিনি এই ক্লাব, এই শহর, এখানকার মানুষগুলো আমার জীবনের কতটা গভীরে মিশে যাবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস। আমরা একসঙ্গে জয় উদযাপন করেছি, আবার জীবনের কঠিনতম সময়েও একে অপরের পাশে থেকে লড়াই করেছি।’
ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে আমার জীবনের সেরা সময় উপহার দিয়েছেন। আমি সবসময় আপনাদেরই একজন হয়ে থাকব। লিভারপুল সবসময় আমার ও আমার পরিবারের ঘর হয়ে থাকবে। আপনাদের সবার জন্যই, আমি কখনও একা চলব না।’
লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ। ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই মিশরীয় তারকা।
সালাহর হাত ধরে লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড শিরোপা। ব্যক্তিগত অর্জনে চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং তিনবার (২০১৮, ২০২২ ও ২০২৫) হয়েছেন পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার।



























PM asks giving priority to merit in promotion of forces