ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পর নতুন দেশকে টার্গেট করে ফেলেছেন ট্রাম্প!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 54

শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক লক্ষ্য। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন বাহিনীর অভিযানের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি কিউবার নাম উল্লেখ করেন।

সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন এবং এটি ব্যবহারের প্রয়োজন পড়বে না বলে আগে ভাবলেও মাঝেমধ্যে তা ব্যবহার করতে হয়। তবে বক্তব্যের রেশ ধরে কিউবার নাম নেওয়ার পরপরই তিনি বিষয়টি হালকা করার চেষ্টা করেন এবং গণমাধ্যমকে তাঁর এই মন্তব্যটি এড়িয়ে যাওয়ার অনুরোধ জানান।

ইরান যুদ্ধের এক মাস, কোথায় কত নিহত

মধ্যপ্রাচ্যে যখন ইরানকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই কিউবাকে নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। কিউবাও অবশ্য আগে থেকেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা করছিল। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও গত রোববার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তাদের সামরিক বাহিনী সম্ভাব্য মার্কিন আগ্রাসন মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও মন্তব্য করেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজেদের প্রস্তুত না রাখা হবে এক প্রকার বোকামি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের পর নতুন দেশকে টার্গেট করে ফেলেছেন ট্রাম্প!

আপডেট সময় : ০১:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬