জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দিবে: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৯:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 42
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এ প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দিবে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের চাষাড়ায় ডাক বাংলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই দলটির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে—এটা আমি ভবিষ্যৎ মনে করি না, বরং বর্তমান বাস্তবতা। অলরেডি নারায়ণগঞ্জ এনসিপির একটি শক্ত ঘাঁটি।’
সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম বলেন, ‘এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।’
হামের প্রকোপ বাড়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে টিকা আমদানির সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান এমপি আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা।’
তিনি আরও বলেন, ‘গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।’
বর্তমান সংগ্রামের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা—যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।’
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।’
সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলার এনসিপির আহবায়ক জোবায়ের আহমেদ, মহানগরের আহবায়ক শওকত আলীসহ অনেকে বক্তব্য রাখেন।






















জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয় : রিজভী