ইসরায়েলের রাডার কেন্দ্র ও বিমানবন্দরে হামলার দাবি ইরানের
- আপডেট সময় : ০১:০৫:২৬ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬
- / 54
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), ইরানের সেনাবাহিনী এবং মধ্যপ্রাচ্যে তেহরানের মিত্রদের পরিচালিত হামলায় ইসরায়েলের যেসব স্থানে আঘাত হানা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি। শনিবার (২৮ মার্চ) তারা এ হামলা চালায়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং অন্যান্য স্থানে ‘ইসরায়েলি-মার্কিন শত্রুদের’ মালিকানাধীন বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে হামলার জন্য আইআরজিসি দূর ও মাঝারি পাল্লার কঠিন ও তরল জ্বালানিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে।
কুয়েতের বিমানবন্দরে ফের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন
প্রতিবেদনে আরও দাবি করা হয়, হামলায় আইআরজিসি যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করেছে এবং একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমানেও সফলভাবে আঘাত হেনেছে।
এদিকে, ইরানের সেনাবাহিনী বন্দরনগরী হাইফায় অবস্থিত ইসরায়েলি সামরিক অ্যারোস্পেস কমপ্লেক্সে একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে। কেন্দ্রটি ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এলটা’ (Elta) পরিচালনা করে। এর পাশাপাশি ডেভিড বেন গুরিয়ন বিমানবন্দরের একটি জ্বালানি মজুত কেন্দ্রেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
সূত্র: আল-জাজিরা

























সরকার ক্রেডিট নেওয়ায় ব্যস্ত: জামায়াত আমির