ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬
  • / 76

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী স্লিপার বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আজ (রোববার, ২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী প্রাণ হারান।

ময়মনসিংহে মাটির নিচ থেকে জ্বালানি তেল জব্দ; দুই লাখ টাকার জরিমানা

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। নিহত অন্যজন ওই বাসের চালকের সহকারী বলে জানা গেছে, তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও জানানো হয়, দুর্ঘটনায় আহত ৬ জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসের আরও ১৮ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬

আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬