ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোবিহীন ম্যাচে গোলের দেখা পেল না পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬
  • / 30

২০২৬ বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য ছিল দুই দলের। মেগা আসরে মাঠে নামার আগে আর কেবল একটি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল! মেক্সিকো অবশ্য আরও বেশ কিছু প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তারপরও দুই দলের জন্যই ছিল স্কোয়াড ঝালিয়ে নেওয়ার ম্যাচ। পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

রোববার ভোরে মেক্সিকোর স্তাদিও বেনোর্তে স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। এটি দুই দলের জন্য যেমন প্রস্তুতির ম্যাচ, তেমনি স্টেডিয়ামের জন্যও একটি টেস্ট ইভেন্ট। কেননা বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো। আর ৮৩ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামেও হবে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ।

জাপান ও সেনেগালের জয়, যুক্তরাষ্ট্রের জালে বেলজিয়ামের গোলবন্যা

পর্তুগাল তাদের বিশ্বকাপ বাছাই মিশনে শীর্ষস্থানে থেকে শেষ করে। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন তাদের। শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জয় ছিল ৯-১ ব্যবধানের। তবে রোববার ভোরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলেছে পর্তুগাল; যা দলের জন্য বড় শূন্যতা। তারপরও সেরা একাদশ নিয়েই খেলেছে পর্তুগিজরা। যদিও রোনালদোবিহীন গোলের দেখা পায়নি তারা।

অন্যদিকে মেক্সিকো আইসল্যান্ডের সঙ্গে সর্বশেষ ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে। তবে পর্তুগাল তাদের সামনে নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আদর্শ ম্যাচও। এমন ম্যাচে পর্তুগালের মতো তারাও স্কোয়াড সম্ভাব্য সর্বোচ্চসংখ্যক খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করেছে।

এদিন ম্যাচে সর্বোচ্চ ৯জন খেলোয়াড় বদলি হিসেবে নামিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। কম যায়নি মেক্সিকোও। তারা বদলি খেলোয়াড় নামিয়েছে ৭জন। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করেছে। ৬৭ শতাংশ বল দখলে রেখেছে পর্তুগাল। সর্বোচ্চ ১০ শট নিয়েছে তারা। যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। আর মেক্সিকো ৭টি শট নিয়ে গোলে রাখতে পেরেছে স্রেফ একটি।

১ এপ্রিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ফ্রেন্ডলি ম্যাচে সেদিন মেক্সিকোর প্রতিপক্ষ বেলজিয়াম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোনালদোবিহীন ম্যাচে গোলের দেখা পেল না পর্তুগাল

আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬