মালয়েশিয়া থেকে এল ৩০ হাজার টন ডিজেল

- আপডেট সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 82
মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও একটি জাহাজ। আজ মঙ্গলবার ভোরে ডিজেলবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরে সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দরের এই কর্মকর্তা বলেন, মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও একটি জাহাজ। পানামার পতাকাবাহী পিভিটি সোলানা নামের জাহাজটি মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
চট্টগ্রাম বন্দরে সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলমান জ্বালানি সংকটের মধ্যে এটি এ মাসে ডিজেল নিয়ে বন্দরে ভেড়া ৮ম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ এপ্রিল প্রায় একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভেড়ার কথা রয়েছে।
এছাড়া প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ৪ এপ্রিল আরও একটি জাহাজ ভিড়তে পারে। এ নিয়ে গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এর মধ্যে জ্বালানি তেল নিয়ে এসেছে ১৫টি জাহাজ, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে এসেছে ৮টি জাহাজ এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে এসেছে ৯টি জাহাজ।





















