ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 54

যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে, তবে তার জবাবে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, ইরানকে চীন সামরিক সহায়তা দিচ্ছে গণমাধ্যমে এমন ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদন প্রকাশের জেরে ওয়াশিংটন এ শুল্ক বৃদ্ধির পথে হাঁটছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি তুলে ধরেন। বিবৃতিতে তিনি বলেন, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের বিরুদ্ধে গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বেইজিং জানিয়েছে, এসব মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর নতুন করে কোনো শুল্ক বৃদ্ধি বা বিধিনিষেধ আরোপ করে, তবে চীনও নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নিতে পিছপা হবে না।

এছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে নিজেদের অবস্থান পরিষ্কার করে চীন জানিয়েছে, তারা এ বিষয়ে সর্বদা অত্যন্ত বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে থাকে। সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীনের নিজস্ব কঠোর আইন-কানুন রয়েছে এবং যথাযথ আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই এই খাতটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বলে বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

আপডেট সময় : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬