ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 71

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

মো. মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। তার পৈত্রিক নিবাস বগুড়া জেলায়। পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা ডিএমপির রমনা বিভাগে দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের জন্য বিশেষভাবে আলোচনায় আসেন।

রমনা বিভাগে যোগদানের আগে মাসুদ আলম পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন সফল অভিযানে নেতৃত্ব দিয়ে তিনি সুনাম অর্জন করেন। নতুন এই আদেশের মাধ্যমে তিনি চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ জেলার পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ

আপডেট সময় : ১১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬