ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সৌদি আরবের গোপন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 67

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের মাটিতে প্রথমবারের মতো গোপনে সরাসরি হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১৩ মে) পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে দুজন পশ্চিমা কর্মকর্তা জানান, নিজেদের ভূখণ্ডে ইরানি হামলার জবাবে গত মার্চ মাসে সৌদি আরব ইরানে একাধিক গোপন ও পাল্টা হামলা চালায়। তবে এসব হামলায় ইরানের ঠিক কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অপর এক পশ্চিমা কর্মকর্তার মতে, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। মূলত সৌদির এই কড়া হুমকি এবং আনুষঙ্গিক কূটনৈতিক তৎপরতার কারণেই পরবর্তীতে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। ওই কর্মকর্তা আরও নিশ্চিত করেন, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক এক সপ্তাহ আগেই রিয়াদ ও তেহরানের মধ্যকার উত্তেজনার অবসান ঘটে।

এদিকে, গোপন হামলার এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো দেশের তরফ থেকেই সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানে সৌদি আরবের গোপন হামলা!

আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬