ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 9

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ত্রাণ কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১০ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অতীতের ধারাবাহিকতার মতো এবারও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। পাশাপাশি গবাদিপশুকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

প্রতিটি ইউনিটকে প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি এবং প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।

বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া পরিবারগুলোর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের অগ্রাধিকার দিয়ে সহায়তা, চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন এবং ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যার পর টাইফয়েড, ডায়রিয়া ও আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন করে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণের প্রস্তুতি রাখতে হবে।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিক বন্যা পরিস্থিতি তদারকি করবেন। পাশাপাশি দুর্গত মানুষের সহায়তায় পরিচালিত সব কার্যক্রমের তথ্য নিয়মিত কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬