ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 33

যুক্তরাষ্ট্র ব্রাজিলের নির্বাচিত কিছু আমদানিপণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, ব্রাজিল বিভিন্ন ক্ষেত্রে অন্যায্য বাণিজ্যনীতি অনুসরণ করেছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার।

বৃহস্পতিবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর জানায়, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী এক বছরব্যাপী তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য, ইলেকট্রনিক পেমেন্ট, মেধাস্বত্বসহ বিভিন্ন খাতের নীতিমালা পর্যালোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ এখনও রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ব্রাজিলের কিছু নীতি মার্কিন কোম্পানিগুলোর জন্য বাণিজ্যিক বাধা সৃষ্টি করেছে। বিশেষ করে ব্রাজিলের আদালতের নির্দেশে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কনটেন্ট অপসারণ ও অ্যাকাউন্ট স্থগিতের ঘটনাকে তারা অন্যায্য বাণিজ্যিক প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া তদন্তে বলা হয়েছে, ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা পিক্স-কে অগ্রাধিকার দিয়ে মার্কিন ইলেকট্রনিক পেমেন্ট সেবাদাতাদের প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ব্রাজিল ভারত ও মেক্সিকোর পণ্যের তুলনায় মার্কিন রপ্তানিকারকদের কম সুবিধা দিয়েছে।

তবে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে কমলা, কমলার রস, কিছু জ্বালানি পণ্য এবং মহাকাশ ও উড়োজাহাজ শিল্পের যন্ত্রাংশ।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কার্যালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ব্রাজিল অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া ৩০১ ধারার তদন্তে ব্রাজিলের দুর্নীতিবিরোধী আইন প্রয়োগ, ইথানল বাজারে প্রবেশাধিকার, মেধাস্বত্ব সুরক্ষা এবং অবৈধ বন উজাড় প্রতিরোধের পদক্ষেপও পর্যালোচনা করা হয়।

সবশেষ এই শুল্ক আরোপের ফলে পশ্চিম গোলার্ধের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়লেও, আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। সূত্র- টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬