ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমানবন্দর, সেতু ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 40

যুক্তরাষ্ট্রের রাতভর চালানো হামলায় ইরানের একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দু’টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, হরমোজগান প্রদেশে দু’টি সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। এর আগে দেওয়া হতাহতের সংখ্যার চেয়ে এটি নতুন হিসাব।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি টেলিগ্রামে জানায়, ‘দক্ষিণ-পূর্বাঞ্চলের বিমানবন্দরের আশপাশে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অন্তত একটি মার্কিন হামলাকারী ক্ষেপণাস্ত্র ইরানশহর বিমানবন্দরে আঘাত হেনেছে।’

বার্তা সংস্থা মেহর টেলিগ্রামে জানায়, ‘কয়েক মিনিট আগে বন্দর আব্বাস রেলওয়ে জংশন স্টেশনে মার্কিন হামলা হয়েছে। এ হামলায় দুই ইরানি আহত হয়েছেন বলে জানা গেছে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে যুক্তরাষ্ট্রের আরেকটি হামলায় একজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমানবন্দর, সেতু ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬