ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 4

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠী হুতি। সোমবার (২০ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র অবিলম্বে সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো। এই বিবৃতি জারির পর থেকেই অবরোধ কার্যকর হবে।

হুতিরা জানিয়েছে, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চালানো ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ’ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে, হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে—এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।

২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে সৌদি আরবের বিরুদ্ধে এটিই হুতিদের প্রথম হামলার ঘটনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬