ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লির বিক্ষোভের মধ্যে ভারতের শিক্ষা সচিবকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 3

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নরেশ পাল গঙ্গওয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ রদবদল করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ প্রশাসনিক পরিবর্তনের পরও যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের ব্যানারে আন্দোলন চলছে।

এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ২৮ জুন থেকে অনশন শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে দেশের বিভিন্ন রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ১২ জন আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে সোনাম ওয়াংচুক তার অনশন ভেঙেছেন। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নয়াদিল্লির বিক্ষোভের মধ্যে ভারতের শিক্ষা সচিবকে বদলি

আপডেট সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬