ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 37

দীর্ঘ ২৩ বছর পর আগামী আগস্টে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ ব্যাটার জেরসিস ওয়াদিয়া। বাংলাদেশের বিপক্ষে নিজের ঝলক দেখানোর সুযোগ পাচ্ছেন ডানহাতি এই ব্যাটার, যাকে ঘিরেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সামনের মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা। অজিদের মাটিতে লাল বলের এই সফরের আগে প্রস্তুতি হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের একটি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচ। আর সেই ম্যাচের জন্য ঘোষিত সিএ একাদশে সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ ব্যাটার জেরসিস ওয়াদিয়া। টাইমস অব ইন্ডিয়া-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ওয়াদিয়া অ্যাডিলেড প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকে উঠে এসেছেন। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি সর্বশেষ বিগ ব্যাশ লিগের (বিবিএল) মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের স্কোয়াডেও ছিলেন।

বাংলাদেশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচকে ওয়াদিয়ার জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে সিএ একাদশ:
ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রোকেচলি, হ্যানো জ্যাকবস, জেক ডোরান, জেরসিস ওয়াদিয়া, জশ ফিলিপি, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ উইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন এবং নোয়া ম্যাকফ্যাডিয়েন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার

আপডেট সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬