ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে শীর্ষ নেতারা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 48

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন।

এনসিপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের বহনকারী বহরটি গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা হঠাৎ তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে বহরের কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে।

হঠাৎ এই হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অপ্রীতিকর ঘটনার পর গোলাপগঞ্জের নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে এনসিপির শীর্ষ নেতারা সিলেট সার্কিট হাউসে গিয়ে অবস্থান নিয়েছেন।

এদিকে এই ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি নেতা নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম বলেন, একসময় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মম হামলা চালিয়েছিল, ঠিক একইভাবে এখন তারা (যুবদল ও ছাত্রদল) আমাদের ওপর হামলা চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে শীর্ষ নেতারা

আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬