ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 7

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি বা আসামির পিতা/মাতা/স্ত্রী/স্বামী/ভাই/বোন/ছেলে কিংবা মেয়ের মধ্যে যেকোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে মামলা সংক্রান্ত যাবতীয় দলিলাদি, যা সংশ্লিষ্ট আইনজীবী দ্বারা সত্যায়িত, তার ফটোকপি দাখিল করতে হবে।

এই প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২১ মে জারি করা প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন

আপডেট সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬